পেট্রোল বোমা উদ্ধার

পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কম:  রাজধানীর কাফরুল থেকে ২৪৮টি পেট্রোল বোমাসহ রাজু দেওয়ান (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

…
শুক্রবার রাতে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এরপর রাজুকে আটক করার তথ্য শনিবার বিকেলে নিশ্চিত করেন ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মাদ ইউসুফ আলী।

…
কাফরুল থানা সূত্রে জানা যায় যে, এএসআই মো: শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা করার চেষ্টাকালে হাতেনাতে আটক করে।

…
আটককৃতের বিরুদ্ধে কাফরুল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি