নতুন পররাষ্ট্র সচিব নিযুক্ত
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: কূটনীতিক আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব নিযুক্ত করেছেন অন্তবর্তীকালীন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ বৃহস্পতিবার (১৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ আদেশ (২০ জুন) শুক্রবার থেকে কার্যকর হবে।
নতুন দায়িত্বে নিযুক্তির আগে তিনি আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সিভিল সার্ভিসের ১৫ তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সিয়াম এর আগে চিফ অব প্রটোকল ও ফিলিপাইনে রাষ্ট্রদূতসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্রসচিব হিসেবে তিনি মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। জসীম উদ্দিনকে কানাডায় হাইকমিশনার করা হতে পারে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পররাষ্ট্রসচিবের অবিলম্বে কার্যভার গ্রহণের কথা রয়েছে।
