প্রেম__ সা লে হ আ হ ম দ

প্রেম__ সা লে হ আ হ ম দ

—–প্রেম—–
_সা লে হ আ হ ম দ_

********************************************

সুভাষের,’গায়ে হলুদ দেওয়া বিকেলে’
তোমার চুলের মতো আকাশের মেঘে
দেখতে পেলুম কেউ আসছে ধেয়ে
মেঘ জড়ানো বিষন্ন মলিন মুখে
কাছে এসে কানে কানে বললো
আমার নাম প্রেম, তুলে নাও
বললুম,প্রেম বিষন্ন কেন তবে
হলুদ বিকেল ডোবে সন্ধ্যার অনুভবে
টিয়ারঙ সবুজের ছিল আলোর সকাল
অন্তহীন হলুদ আকাশে পোড়ে মহাকাল
করতল দিলুম,এই তুলে নাও
প্রেমের কুয়াশা শুধু রেখে যাও…

অতিথি লেখক